প্রকাশিত: ২৮/০৬/২০২২ ৯:৩৯ এএম


বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন ছাড়াও বাংলাদেশের সর্ব দক্ষিনে কক্সবাজার জেলায় যে উন্নয়ন সাধিত হয়েছে তাও অভূতপূর্ব। কক্সবাজার ঘুরে আসলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ উন্নয়ন হয়েছে। যেখানে অতীতে কেউ কল্পনাও করেনি সে রেললাইন প্রকল্প এখন শেষ পর্যায়ে। এতে কক্সবাজারের পর্যটন খাতের নানা সুবিধা হবে।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প গ্রহণ করেছেন। যা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীত করেছেন। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর স্থাপন করেছেন। অতীতে যারা শুধু স্বপ্নই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করেছেন। প্রমাণ করেছেন আওয়ামীলীগ উন্নয়নের সরকার আওয়ামীলীগ জনগণের সরকার।
তিনি আরো বলেন মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবি কক্সবাজার মহেশখালী ফেরিঘাট কার্যক্রম চালু করা। এ ছাড়া সেতু ও টানেল নির্মাণের কথাও তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে কয়েক দফায় এ ব্যাপারে আলোচনা হলেও এখনো ফেরী চলাচল ব্যবস্থা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবায়নাধীন ঐতিহাসিক পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের পরে অনেক ফেরি কোন কাজে আসছে না। এখান থেকে কিছু ফেরী মহেশখালী-কক্সবাজার পারাপারের জন্য ব্যবস্থা করলে মানুষ উপকৃত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন আপনি জাতির জনকের কন্যা। আপনি রাজনীতি করেন জনগণের। যা বলেন তা বাস্তবায়ন করেন। এর প্রমাণ লবণ চাষীরা বুঝতে পেরেছেন।
তিনি গতকাল জাতীয় সংসদে ১৮ তম অধিবেশনে বাজেট বক্তৃতায় এলাকার ব্যাপক উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তববায়নাধীন মেগা প্রকল্পের বিষয় তুলে ধরেন

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, ৫৬টিতেই নেই গেটম্যান

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে নেই গেটম্যান। এসব লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা ...

রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র নারী প্রকৌশলীর মৃত্যু, মাসেও মেলেনি কারণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর এক মাসের বেশি সময় ...