টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ নিউজ প্রেরণে ধারাবাহিকতা রক্ষা করায় পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়েল প্যারেলের হল রোমে অনুষ্টিত পত্রিকার প্রতিনিধি সভায় বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে জসিম উদ্দিন টিপুকে সম্মাননা স্মারক-২০২৬ প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া। বার্তা প্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিজার উপদেষ্টা সম্পাদক কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও কালের কন্ঠের অফিস প্রধান এড. তোফায়েল আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস.এ. জাফর। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান, ষ্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল। প্রতিনিধি সভায় পত্রিকায় কর্মরত বিভিন্ন উপজেলার ষ্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়ার প্রতিনিধিসহ অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করেন পাশাপাশি তিনি আজকের দেশবিদেশ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত: জসিম উদ্দিন টিপু টেকনাফ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) টেকনাফ উপজেলা সভাপতি।