বরিশাল: বরিশালে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের নিহত ওই কর্মীর নাম রেজাউল করিম। তাঁর মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
বরিশাল নগরের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবদুর রউফ খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে। রেজাউলসহ চারজনকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত রেজাউলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। -