
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে নিজেকে একজন সংগঠক ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছেন তিনি।
শিক্ষাজীবনের শুরু থেকেই নেতৃত্বের প্রতি আগ্রহী রিদুয়ানুল হক জিসান পরবর্তীতে রুমখাঁ পালং ইসলামীয়া আলীম মাদরাসা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উখিয়া কলেজ শিবিরের সভাপতি এবং পরবর্তীতে কক্সবাজার জেলা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ। সেখানে তিনি ভিপি (সহ-সভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনের এই দীর্ঘ সাংগঠনিক পথচলা তার নেতৃত্বের পরিধিকে আরও বিস্তৃত করে।
ছাত্রজীবন পেরিয়ে বর্তমানে তিনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি জালিয়াপালংয়ের পশ্চিম পাইন্যাশিয়া তা'মীরুল উম্মাহ মডেল মাদরাসার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক বিষয়ে সম্পৃক্ত থাকার চেষ্টা করে যাচ্ছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উখিয়া উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, যা সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে পরিচিত—এমন দায়িত্বেও রয়েছেন।
দীর্ঘ ছাত্ররাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতার পর এবার তিনি সরাসরি জনপ্রতিনিধিত্বের পথে এগিয়ে এসেছেন। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত ঘোষিত প্যানেলের শীর্ষে রয়েছেন রিদুয়ানুল হক জিশান।
তার প্রার্থিতার পেছনে মূল লক্ষ্য হিসেবে তিনি জনগণের খেদমত ও ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন। স্থানীয় পর্যায়ে তার প্রার্থিতা ঘোষণার পর মানুষের মধ্যে যে আগ্রহ ও সাড়া দেখা যাচ্ছে, তা তার দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক পরিচিতিরই প্রতিফলন বলে মনে করছেন তার সমর্থকেরা।
তাদের ভাষ্য, নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জালিয়াপালং ইউনিয়নের মানুষের শিক্ষা, যোগাযোগ, নাগরিক সেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে চান তিনি।