প্রকাশিত: ২২/১১/২০২১ ৬:১৬ পিএম

নগরীর খুলশী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. শাহাজাহান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ন্দা (উত্তর) পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এমইএস কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালীর বাসিন্দা হাজী মো. ইলিয়াছের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এমইএস কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়বাসহ শাহাজাহানকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...