পেকুয়া প্রতিনিধি [caption id="attachment_80587" align="alignleft" width="892"]
ছবি/ প্রতীকী [/caption]
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মাহামুদুল হক (৩৮) নামের এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাহমুদুল হক খুটাখালী ৮নং ওয়ার্ড জুমনগর এলাকার মৃত আব্দুস ছমদের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে জুমনগর এলাকার সড়কের পাশ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার উপপরিদর্শক মো. সায়েম বলেন, খুটাখালী থেকে রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে বাড়ি থেকে মাহমুদুলকে কয়েকজন লোক ডেকে নিয়ে যায় আর সকালে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায় রাস্তায়। গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, সোমবার সকালে রক্তাক্ত একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মু. যুবায়ের বলেন, মাহমুদুল হক নামের এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।