নিউজ ডেস্ক::
চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। শুক্রবার (১জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় কবলিত সৌদিয়া পরিবহের বাসটি শুক্রবার (০১ জানুয়ারী ২০২১ইং) সকাল সাড়ে ৭টায় লামা বাস টার্মিনাল হতে ছেড়ে আসে। গাড়ির অধিকাংশ যাত্রীর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রী জানায়, ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়।