সংবাদ বিজ্ঞপ্তি 
কক্সবাজার সদরের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিশ্বের সর্ববৃহৎ আধুনিক সুযোগ সুবিধসম্পন্ন এই প্রকল্পটি বৃহস্পতিবার সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন।
বুধবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে
পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরি, জেলা আওয়ামী লীগ নেতা এড.তাপস রক্ষিত, মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমদুল করিম মাদু ও খুরুশকুলের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটির শুভ উদ্ধােধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।