জাহেদ হাসান :
কক্সবাজার সদরের কলাতলী হোটেল -মোটেল জোনে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
গতকাল (৭ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী রোড হোটেল মোটেল জোন এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল টাইড ওয়াটার এর সামনে থেকে ইয়াবাসহ উখিয়া হলদিয়া পালং ৪ নং ওয়ার্ডের পাতাবাড়ি এলাকার মৃত সোলতান আহমদের ছেলে সেলিম মিয়াকে গ্রেফতার করেছে।
আটক আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।