উখিয়া নিউজ ডটকম::
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের অনুষ্টানে যোগ দিতে কক্সবাজারের উখিয়ায় আসছেন শুক্রবার।
মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিকুল করিম স্বাক্ষরিত এক পত্রে তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
সফরসূচি অনুসারে, মন্ত্রী শুক্রবার দুপুর ২টায় উখিয়ার পাতাবড়ি কেন্দ্রীয় আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রেবতপ্রিয় মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
বিকেল সোয়া ৪টায় তিনি কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।