প্রকাশিত: ২৩/০৮/২০২১ ৩:২৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া ক্যাম্পের ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক কারবারি রোহিঙ্গা কে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২৩ আগষ্ট ভোর ৬ টার দিকেএপিবিএন’র মধুছড়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-৪’র এফ/১০-ব্লকের একটি শেড হতে মৃত মোহাম্মদ শফির ছেলে, মোঃ সোনা মিয়া (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।সে ব্লক-এফ/১০, এফসিএন-২৮৯৫৮৮ এর আশ্রিত রোহিঙ্গা।এসময় তার হেফাজতে লুকায়িত ৪ হাজার ৭২৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক (এসপি) মোঃ নাইম উল হক।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...