বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদন পাঠাতে হবে।
বয়স: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: কক্সবাজার সদর, কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr@coastbd.net এই ঠিকানায় ই–মেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৩।