বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে স্ট্রেনদেন দ্য প্রোটেকটিভ এনভায়রনমেন্ট ফর দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস অব রোহিঙ্গা ক্যাম্পস অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
বয়স: ৩০ থেকে ৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া ইন্টারনেট ও মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr@coastbd.net এই ঠিকানায় ই–মেইল করতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৪।