রাস্তার উপর অবৈধ কাঁচা বাজার, যত্রতত্র গাড়ি পার্কিং এবং পণ্যবাহী ট্রাক থেকে সবজি লোড-আনলোড করার কারণে কুতুপালং বাজার মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এর ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। যানজট নিরসনে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, বাজার কমিটি কিংবা বাজার ইজারাদার কর্তৃক নিয়োগকৃত কোনো স্বেচ্ছাসেবকের উপস্থিতি দেখা যায়নি।
)