সংবাদ বিজ্ঞপ্তি ::
উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নারায়ন কান্তি দাশ মারা গেছেন। বুধবার বিকেল ৫ টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর অাগে তিনি দুপুরের দিকে তার নিজ বাসা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নিজের বাসায় স্ট্রোক করেন। নারায়ন দাশ দীর্ঘদিন কুতুপালং উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে অাসছেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন বলে জানা যায়।