বার্তা পরিবেশক::
গত ০৪/০২/২০২১ ইং তারিখ এক চিঠির মাধ্যমে সিনিয়র এডভােকেট শিক্ষাবীদ মােহাম্মদ ছমি উদ্দিনকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে মনােনয়ন প্রদান করেন চট্টগ্রাম শিক্ষাবাের্ড । মেধাবী এই গুনী ব্যক্তি এছাড়াও মেডিকেল এসােসিয়েশন ( বিএইচএমএ ) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান সভাপতি , এর পূর্বে চট্টগ্রাম হােমিও কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে সফলভাবে শিক্ষাকত জীবন সম্পন্ন করেন । ডা : জাকির হােমিও কলেজের প্রাক্তন সমিতির সভাপতি ছমি উদ্দিন বর্তমানে চট্টগ্রামস্থ কক্সবাজার আইনজীবি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন । এমন শিক্ষানুরাগী গুণী মানুষকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনােনয়ন করায় বিদ্যালয়ের শিক্ষক , ছাত্র - ছাত্রী এবং অভিভাবক মহল সন্তোষ প্রকাশ করেছেন ।