
উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং বাজার এলাকায় ধানক্ষেতে থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল ১০ দিকে লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সকালের দিকে গ্রামের লোকজন একটি জমিতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এদিকে, লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে লাশটি রোহিঙ্গা নারীর লাশ বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।