বার্তা পরিবেশকঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঘুমধুম ইউনিয়ন শাখার ৯ সদস্য বিশিষ্ট অাংশিক কমিটি অনুমোদন দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ।
গত ১০ নভেম্বর ২০১৮ইং উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুর উল্লাহ বিন্দু, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা স্বাক্ষরিত উক্ত কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছে ছাত্রনেতা কামরুল হাসান সোহেল। রাজপথের পরিক্ষিত সৈনিক কামরুল হাসান ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের নব-কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক অানন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা,শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকবৃন্দ। তারা বলেন কামরুলের মত মেধাবী ছাত্রনেতার হাত ধরে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ অনেকদূর এগিয়ে যাবে। অাগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কামরুল হাসানকে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত করায় পার্বত্য প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর,ও জেলা,উপজেলা অাওয়ামীলীগ-ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন কামরুল হাসান সোহেলের পরিবার-পরিজন।
মেধাবী ছাত্রনেতা কামরুল হাসান সোহেল বীর মুক্তিযোদ্ধা হাবিলদার নুর মোতালেব সিকদারের নাতি সদ্য এবং প্রয়াত মরহুম অাব্দু শুক্কুরের সুযোগ্য সন্তান। তার পিতা মরহুম অাব্দু শুক্কুর মৃত্যুর অাগ পর্যন্ত "অামরা মুক্তিযুদ্ধা সন্তান" নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি ও ঘুমধুম ইউনিয়ন অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
কামরুল হাসান সোহেল বর্তমানে বান্দরবান সরকারী কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত অাছেন পড়ালেখা ও রাজনীতিতে ভবিষ্যত উন্নতির জন্য কামরুল হাসান সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।