[caption id="attachment_111190" align="alignleft" width="1200"]
ফাইল ছবি[/caption]গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৭৭।
রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।