
।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন অন্যতম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এই আন্দোলনের একটি জাতীয় সংস্থা। ১৯৭৩ সালের ৩১ মার্চ রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬ নম্বর আদেশের মাধ্যমে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, যার কার্যকারিতা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে প্রযোজ্য।
বাংলাদেশের অন্যতম বৃহৎ মানবিক সংস্থা হিসেবে সরকারকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত ৫২ বছর ধরে অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষের মানবিক সহায়তা দিয়ে আসছে। মানবিক সাড়া প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সক্ষমতা বৃদ্ধি এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আদর্শ ও নীতি প্রচারে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনস (PMO), কক্সবাজার প্রকল্পের অধীনে নিম্নোক্ত পদে একজন যোগ্য বাংলাদেশি নাগরিক নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
পদের নাম: কমিউনিটি মোবিলাইজার, লাইভলিহুড (জীবিকায়ন)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
পদসংখ্যা: ০১টি
বিভাগ: ক্যাশ অ্যান্ড লাইভলিহুড সেক্টর, পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO)।
কর্মস্থল: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উখিয়া হাব অফিস, কক্সবাজার।
জবাবদিহিতা: সিনিয়র ক্যাশ অ্যান্ড লাইভলিহুড অফিসার, PMO, BDRCS।
মাসিক বেতন: ৪০ হাজার ৭২২ টাকা (সর্বসাকল্যে)।
চুক্তির মেয়াদ: ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত।
পদের প্রধান দায়িত্ব
কমিউনিটি মোবিলাইজার কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) জনগোষ্ঠীর মধ্যে জীবিকায়ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর মূল লক্ষ্য হলো কমিউনিটির সদস্যদের সম্পৃক্ত করা, সচেতনতা বৃদ্ধি এবং জীবিকায়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এর মাধ্যমে জনগোষ্ঠীর অর্থনৈতিক স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে।
দায়িত্ব ও কর্তব্য
১. কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা
- জীবিকায়ন কর্মসূচি সম্পর্কে জানাতে ও জনগণকে সম্পৃক্ত করতে নিয়মিত কমিউনিটি সভার আয়োজন করা।
- আস্থা ও সহযোগিতা বৃদ্ধির জন্য কমিউনিটি নেতা ও সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
- প্রয়োজন নিরূপণ, পরিকল্পনা ও জীবিকায়ন কার্যক্রম বাস্তবায়নে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা।
২. সচেতনতা ও শিক্ষা
- জীবিকায়নের সুযোগ ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা।
- ভালো চর্চা ও সফলতার গল্প প্রচার করে কমিউনিটির সদস্যদের উৎসাহিত করা।
৩. কর্মসূচি বাস্তবায়ন
- নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কর্মসূচির উপকারভোগী চিহ্নিত ও নির্বাচনে সহায়তা করা।
- কর্মসূচির নির্দেশনা অনুযায়ী উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ, সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ বিতরণে সহায়তা করা।
- জীবিকায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি করা।
৪. তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি
- কর্মসূচির কার্যক্রম, উপকারভোগীদের মতামত ও কমিউনিটির প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ ও সংকলন করা।
- কর্মসূচির অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সিনিয়র ক্যাশ অ্যান্ড লাইভলিহুড অফিসারের কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া।
৫. সমন্বয় ও সহযোগিতা
- কমিউনিটিকে সমন্বিত সহায়তা দেওয়ার জন্য বিডিআরসিএসের অন্যান্য দল ও সহযোগী সংস্থার সঙ্গে কাজ করা।
- সমন্বয় সভায় অংশগ্রহণ এবং জীবিকায়ন খাতের কৌশলগত পরিকল্পনা তৈরিতে অবদান রাখা।
৬. সমস্যা সমাধান ও বিরোধ নিষ্পত্তি
- কর্মসূচি বাস্তবায়নের সময় সৃষ্ট সমস্যা ও বিরোধ দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করা।
- উপকারভোগীদের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জীবিকায়ন কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া।
শিক্ষাগত যোগ্যতা
- সমাজকর্ম, কমিউনিটি ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা
- কমিউনিটি মোবিলাইজেশন কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জীবিকায়ন খাতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বাস্তুচ্যুত জনগোষ্ঠী অথবা মানবিক সহায়তা কার্যক্রমে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা ভালো হতে হবে এবং কমিউনিটির সদস্যদের সম্পৃক্ত ও উৎসাহিত করার সক্ষমতা থাকতে হবে।
- কক্সবাজারের স্থানীয় ভাষা এবং এফডিএমএন জনগোষ্ঠীর ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
- এককভাবে এবং দলগতভাবে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
- সাংগঠনিক ও প্রতিবেদন তৈরির দক্ষতা থাকতে হবে।
- কক্সবাজারের এফডিএমএন জনগোষ্ঠীর সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকতে হবে।
কর্মসম্পর্ক
- বিডিআরসিএসের পিএমও কর্মকর্তাদের সঙ্গে কার্যকর কর্মসম্পর্ক বজায় রাখতে হবে।
- আইএফআরসি, পিএনএস এবং জীবিকায়ন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কার্যকর সমন্বয় ও সম্পর্ক বজায় রাখতে হবে।
আবেদনের নির্দেশনা
- প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র প্রয়োজন হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।