কক্সবাজার সৈকতের রামুর হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নামলে ঢেউয়ের কবলে পড়ে স্রোতে ভেসে যান তারা। এসময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় এবং বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এগুলো জানার চেষ্টা চলছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, ‘আমরাও খবর পেয়েছি। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বিস্তারিত জানতে আমাদের টিম কাজ করছে।