জিয়াবুল হক: 
কক্সবাজার- টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টমটম আরোহী স্কুল ছাত্রসহ ৫ জন আহত হয়েছে। এতে ২ ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে দিয়ে স্কুুলে আসার পথে লেদা ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে বেপরোয়া গতিতেল আসা পালকি বাসের ধাক্কায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ২ জন, হ্নীলা আল-ফালাহ একাডেমির একজন, হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের একজন ও টমটম ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে লেদা আইওএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।