কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট হাসিনাপাড়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় এ র্দূঘটনা ঘটে।
নিহতের নাম- আতা-ইলাহী খান(২৭)। তিনি ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডের চা-বাগান গ্রামের মোক্তার আহমদের পুত্র। গুরুতর আহত হয়েছেন, বাইকে থাকা একই এলাকার ররেন্দুদের পুত্র প্রচ্ছেদ দে (২৮)। এছাড়া ট্র্ক ড্রাইভার নজরুল ইসলাম, কুমিল্লা লাকসাম উপজেলার বাকুই মোঃ হাশেমের পুত্র মোঃমামুন। এ দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়।
জানা গেছে, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর একটি ট্রাক মোটনসাইকেলকে ধাক্কা দেয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়িঁর এসআই জসিম ও এসআই মোতালেব পিবিএকে বলেন, এ ঘটনায় আহত এবং নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, এবং গাড়ী গুলিও জব্দ করা হয়েছে। আহতরা মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।