কক্সবাজারে প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম এইচ এম এরশাদ দৈনিক জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং জেলা প্রেসক্লাব কক্সবাজারের সভাপতির দায়িত্বেও ছিলেন।
তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।