কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার সদরের ইদগাহের মেহের ঘোনা কলেজ গেইটে মঙ্গলবার সকালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন দেন।
নিহতরা হলেন-ইমরান ও রাহুল। তারা ওই এলাকার বাসিন্দা।
কক্সবাজার মডেল থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন ডেইলি বাংলাদেশকে বলেন, হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে। এছাড়া বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দেয়ার পাশাপাশি সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন। ডেইলি-বাংলাদেশ ডটকম