
কক্সবাজার সমুদ্রসৈকত পাড়ে দু’ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ইকো রিসোর্ট। শুক্রবার সকাল ১০টায় সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।রিসোর্টের স্বত্ত্বাধিকারী জাবেদ ইকবাল বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। আগুন যখন লাগে তখন বিদ্যুৎ ছিল না। আগুনে রিসোর্টের ৩টি ঘরসহ একটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে গেছে। তবে রেস্টুরেন্টে কোন ধরণের ক্ষতি হয়। আগুনে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।