[caption id="attachment_51548" align="alignleft" width="476"]
ফাইল ছবি[/caption]কক্সবাজারের রামু থেকে খালেদা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার কম্বনিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
খালেদা বেগম (৪৮) ওই এলাকার আজিম উদ্দীনের স্ত্রী। তারা কিছুদিন আগে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে কম্বনিয়ার বনবিভাগের জমির উপর নতুন বসতি গড়ে তুলছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই এলাকায় মরদেহ পাওয়ার সংবাদ পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়। পূর্ব শত্র“তার জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।