সোমবার, ৫ অক্টোবর ২০২৬
কক্সবাজারের ৪ উপজেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদনের শেষ সময় ১০ অক্টোবর
প্রকাশিত - অক্টোবর ৫, ২০২৬ ৭:৩৯ এএম

Programme Organiser (Host Community), Early Childhood Development, HCMP
প্রতিষ্ঠান: BRAC (ব্র্যাক)
পদের নাম: Programme Organiser (Host Community), Early Childhood Development, HCMP
কর্মস্থল: কক্সবাজার (চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (Contractual)
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬
কর্মস্থল: অফিসে কাজ (Work at Office)
শিক্ষাগত যোগ্যতা
- স্নাতক/সম্মান (Bachelor/Honors)।
- যেকোনো বিষয়ে UGC অনুমোদিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা
- কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ডেভেলপমেন্ট এজেন্সি বা এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা
জ্ঞান:
- উন্নয়ন খাতে মাঠপর্যায়ে কাজের জ্ঞান।
- শিক্ষক প্রশিক্ষণ, জরিপ পরিচালনা ও জনসংযোগ বিষয়ে জ্ঞান।
দক্ষতা:
- বাজেট তৈরি, স্টক গণনা ও ইনভেন্টরি ব্যবস্থাপনা।
- রিপোর্ট লেখা ও HPL Programme সম্পর্কে ধারণা।
ব্যক্তিগত যোগ্যতা:
- সক্রিয়, দলগতভাবে কাজ করার মানসিকতা, ভালো যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা।
- গ্রুপ সেশন পরিচালনার দক্ষতা।
- স্বপ্রণোদিত ও ফলাফল অর্জনে আগ্রহী।
মূল দায়িত্বসমূহ:
- সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও কমিউনিটির সঙ্গে নিয়মিত সমন্বয় করা।
- কমিউনিটি নেতা, অভিভাবক, পরিচর্যাকারী ও অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করে Play-based Learning এবং কিশোর-কিশোরীদের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
- Play Labs, Clubs ও Future Ready Clubs-এর সব কার্যক্রম নিশ্চিত করা এবং মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি ও কার্যক্রম আয়োজন করা।
- Play Leader ও কিশোর-কিশোরী নেতাদের নিয়মিত তদারকি করা এবং Play Labs, Adolescent Clubs ও Madrasahs পরিদর্শন করা।
- Play Leader, Father & Mother Volunteers-দের Play-based Activities আয়োজন করতে সহায়তা করা।
- খেলার ও শিক্ষাদান উপকরণ সংরক্ষণ, স্টক ব্যবস্থাপনা এবং শ্রেণিকক্ষে সঠিক ব্যবহার নিশ্চিত করা।
- ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী Para Counsellor, Psychologist বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে রেফার করা।
- Facilitator Orientation, মাসিক রিফ্রেশার প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন ও সমন্বয় করা।
- শিশু ও কিশোর-কিশোরীদের উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিয়মিত পর্যবেক্ষণ করা।
- সব কার্যক্রমে শিশু সুরক্ষা নীতি, অন্তর্ভুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
- প্রকল্পের উদ্দেশ্য অর্জন এবং কার্যক্রমের মান বজায় রাখতে নিয়মিত তদারকি ও সহায়ক পরিদর্শন করা।
শিশু সুরক্ষা-সংক্রান্ত দায়িত্ব
- কর্মসূচির অংশগ্রহণকারী, সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মীদের সব ধরনের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি এবং যৌন শোষণ ও নির্যাতন (SEA) থেকে সুরক্ষা নিশ্চিত করা।
- নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠায় সহায়তা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
- দলের সদস্যদের মধ্যে শিশু সুরক্ষা নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করা।
- কোনো সুরক্ষা-সংক্রান্ত ঘটনা ঘটলে নির্ধারিত রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদেরও রিপোর্ট করতে উৎসাহিত করা।
দক্ষতা ও অভিজ্ঞতা
- Early Childhood Development (ECD)
- Project Coordination
- Training & Development
সুযোগ-সুবিধা
- মোবাইল বিল
- সপ্তাহে ২ দিন ছুটি
- উৎসব বোনাস
- স্বাস্থ্য ও জীবনবিমা
- পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬
আবেদন লিংক: https://bdjobs.comhttps://bdjobs.com/h/details/1540858?ln=1
প্রতিষ্ঠান: BRAC
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.