মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোলাইমান এর রত্নগর্ভা মাতা, কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী মোসলেমা খাতুন (৭৯) আর নেই। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে চকরিয়ার খুটাখালী দক্ষিন পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।মরহুমা মোসলেমা খাতুন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি মরহুমার সন্তান এডভোকেট হেফাজতুর রহমান নিশ্চিত করেছেন।
মরহুমা মোসলেমা খাতুন মরহুম রশিদ আহমদের সহধর্মিণী। চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দীঘি এলাকার মরহুম আসদ আলীর কন্যা এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও শহরের কক্সবাজার ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমীর উদ্দিন’র মামী। মরহুমা মোসলেমা খাতুন মৃত্যুকালে ৫ পুত্র ও ৪ কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।
শুক্রবার ১২ ফেব্রুয়ারী জুমার নামাজের পর খুটাখালী আদর্শ কিশলয় স্কুল প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে মরহুমার সন্তান এডভোকেট হেফাজতুর রহমান জানিয়েছেন।