
কক্সবাজারের , রামু ও চকরিয়ায় Case Management and GBVIMS Officer পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Young Power in Social Action (YPSA)। সংশ্লিষ্ট পদে আগ্রহী ও যোগ্য নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Case Management and GBVIMS Officer
Young Power in Social Action (YPSA)
কক্সবাজারের রামু ও চকরিয়া।
১টি
ফুলটাইম ও নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক চাকরি। চুক্তির মেয়াদ জুন ২০২৭ পর্যন্ত, পরবর্তীতে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে।
মাসিক ৪৬,০০০ টাকা।
নারী বিষয়ক স্টাডিজ, পরিসংখ্যান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতাও বিবেচনা করা হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে WPE/VAWG, GBV, কেস ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা প্রয়োজন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে VAWG কেসওয়ার্কারদের কারিগরি সহায়তা ও তদারকি করতে হবে। কেস অ্যাসেসমেন্ট, কেস প্ল্যানিং, রেফারেল ও ফলোআপসহ বিভিন্ন কেস ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে।
এছাড়া GBVIMS ও GBVIMS+ ব্যবস্থাপনা, তথ্যের মান যাচাই, তথ্য বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি, কর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।
প্রার্থীর নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা বিষয়ে জ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যোগাযোগের সক্ষমতা এবং ইংরেজিতে রিপোর্ট লেখার দক্ষতাও প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে, বিশেষ করে Microsoft Word ও Excel-এ দক্ষতা থাকতে হবে।
শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের Bdjobs.com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
জব আইডি: 1539506
নিয়োগকারী: Young Power in Social Action (YPSA)
পদ: Case Management and GBVIMS Officer
বিঃদ্রঃ আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শর্ত ও আবেদনের শেষ তারিখ দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।