
পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা
প্রতিষ্ঠান: COAST Foundation
পদসংখ্যা: ৩০ জন
বয়সসীমা: ২৫–৩৫ বছর
কর্মস্থল: কক্সবাজার
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬
নিয়োগপ্রাপ্তির পর ৩ দিন ক্ষুদ্রঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যেকোনো শাখায় সিনিয়র কর্মীর সঙ্গে থেকে কাজ শিখতে হবে এবং ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানতে হবে।
১৫ দিন পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। এতে উল্লেখ থাকবে যে, অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে।
যোগদানের ৩ মাস পর থেকে ৯ মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে মোট ৩০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে কেটে রাখা হবে।
১. চাকরিতে স্থায়ী হলে বেতন-ভাতার সঙ্গে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব ভাতা (প্রতিটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি এবং নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা রয়েছে।
২. পুরুষ কর্মীদের জন্য অফিসের খরচে থাকার ব্যবস্থা এবং নিজ খরচে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
৩. নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে। মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
৪. সাক্ষাৎকারের সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।
৫. ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই। কোনো প্রার্থীর বিরুদ্ধে নারী বা শিশুর প্রতি শোষণ কিংবা যৌন নির্যাতনের অভিযোগ থাকলে বা তা প্রমাণিত হলে তাঁর প্রার্থিতা বা নিয়োগ বাতিল হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। এ-সংক্রান্ত অতীত আচরণের বিষয়ে রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে।
প্রার্থীকে অঙ্গীকার করতে হবে যে, তিনি নিজে বাল্যবিবাহ করবেন না এবং পরিবারের কোনো সদস্যকেও বাল্যবিবাহ দেবেন না।
৬. কোস্ট ফাউন্ডেশন সব নিয়োগের ক্ষেত্রে পড়ালেখা শেষ করেছেন—এমন স্থানীয় ও বিবাহিত নারী প্রার্থীদের স্থানীয় এলাকায় কাজ করার সুযোগ দিয়ে থাকে। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে; এমনকি প্রার্থিতা বাতিলও হতে পারে।
শৃঙ্খলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবকের কাছ থেকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করবে।
আবেদনের পদ্ধতি: সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার (Walk-in Interview)।
তারিখ: ২৪ অক্টোবর ২০২৬
সময়: সকাল ১০টা
স্থান: কোস্ট কক্সবাজার কেন্দ্র, বাসা নং ৭৫, রোড নং ০২, ব্লক-এ, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।
COAST Trust (www.coastbd.net) একটি মূল্যবোধভিত্তিক স্বাধীন, অলাভজনক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। সংস্থাটির জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা রয়েছে।
প্রতিষ্ঠানের ঠিকানা:
মেট্রো মেলোডি (১ম তলা), বাড়ি নং ১৩, রোড নং ০২, শ্যামলী, ঢাকা-১২০৭।
চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির শিকার হলে বিডিজবস কর্তৃপক্ষকে জানান অথবা সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞপ্তিটি রিপোর্ট করুন।
দ