রিদুয়ানুর রহমান ::
উখিয়া উপজেলার রাজাপালং’র পূর্বডিগলিয়ায় অভিযান পরিচালনা থেকে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় পূর্বডিগলিয়ার সৈয়দ আকবরের ছেলে আবু তালেব রুবেল (২৯) কে ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব।
এসময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯ হাজার ৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাত ১০টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার টুডেকে ইয়াবা উদ্ধার ও আসামী আটকের বিষয় নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানান তিনি।