সংবাদ বিজ্ঞপ্তি::
গত ৫ মার্চ সোনার পাড়া রিসোর্টে অনুষ্ঠিত তথাকথিত উখিয়া উপজেলা আওয়ামিলীগের বর্ধিত সভার ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দায়ের করেছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন, গত ৫ মার্চ জালিয়াপালং ইউনিয়নে সোনারপাড়া রিসোর্টে উখিয়া উপজেলা আওয়ামিলীগের ব্যানারে যে তথাকথিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে তা গঠনতন্ত্র সঠিকভাবে অনুসরণ করে হয়নি। উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ অধিকাংশ নেতা-কর্মী অনুপস্থিত ছিলেন। তাছাড়া উক্ত তথাকথিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতির পদত্যাগ ও নতুন সিনিয়র সহ-সভাপতি নিয়োগ বিষয়ে সংগঠনের গঠনতন্ত্র মোটেও অনুসরণ করা হয়নি। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারনে দলের অসংখ্য ত্যাগী নেতা-কর্মী একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বিভিন্ন মিডিয়ায় এই ভূয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ার কারনে উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় সংগঠনের শৃংখলা ও বিরোধ নিরসনের সার্থে গঠনতন্ত্র অনুসরণ করে উখিয়া উপজেলা আওয়ামীলীগকে বিরোধের হাত থেকে রক্ষা করার জন্য কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানানো হয়েছে ।পাশাপাশি তথাকথিত বর্ধিত সভার নামে যা হয়েছে তার ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামিলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
অনুরোধক্রমে-
জাহাঙ্গীর কবির চৌধুরী
সাধারণ সম্পাদক
উখিয়া উপজেলা আওয়ামিলীগ।