উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
সভায় সামনের ঈদকে সামনে রেখে মার্কেট গুলোতে নিরাপত্তা জোরদার সহ অতিরিক্ত মুনাফা লোভী ব্যবসায়ীদদের ব্যবসায়ীদদের বিরুদ্ধে অভিযানের সিন্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা কামরুন্নেছা বেবি, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজি,কোটবাজার বনিক সমিতির সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী সহ কমিটির অন্যন্য সদস্যবৃন্দ।