ডেস্ক রিপোর্ট ::
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। ৬ জুন বিকেল ৩টায় কোটবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত মাহমুদুর রহমান (২৭) চকরিয়া উপজেলার দক্ষিণ লোটানী এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী জিসেন বড়ুয়া।
উখিয়া থানার দায়িত্বরত অফিসার প্রভাত কর্মকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। স্বজনরা আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।