এম ফেরদৌস , উখিয়া::

উখিয়া থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত হলেন উখিয়া রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকার গুরা মিয়ার ছেলে মঞ্জুর আলম (৩৭)।
বৃ্হস্পতিবার ( ৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের পাশে তারেকের মুদির দোকানের সামনে উখিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
উখিয়া থানা পুলিশ সত্যতা নিশ্চিত করেন এবং জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।