নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ায় নন এমপিও শিক্ষকদের মাঝে সরকারি সয়ায়তা বিতরণ করা হয়েছে। রবিবার উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্টানের এ সহায়তা প্রদান করা হয়।
করোনাভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও শিক্ষকদের মাঝে সরকারি সয়ায়তা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,
অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী।