ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ দায়সারা গোছের পালন করা হচ্ছে । সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করলেও উপজেলা মৎস্য অফিস নামেমাত্র লোক দেখানো কর্মসূচি পালনের নামে দায়িত্ব শেষ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকার গত ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা করেন। এ উপলক্ষে উখিয়া উপজেলা মৎস্য বিভাগ ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করলেও তা পালন করেনি।
গত ২৯ আগষ্ট সারাদেশে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করলেও উখিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে এ ধরনের কোনো কর্মসূচি পালন করছে চোখে পড়েনি । এমন কি মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত চিত্র প্রদর্শন গত ২৯ আগস্ট রত্না পালং ইউনিয়ন পরিষদে এবং ১ সেপ্টেম্বর হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে হওয়ার কথা থাকলেও তা হয়নি । কোথাও মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত করা হয়নি। শুধু তাই নই ২৮ আগষ্ট সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার ও ফেস্টুন লাগানোর কথা থাকলে তাও দেয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল জানান, করোনা ভাইরাসের কারণে কর্মসূচি একটু কাটছাঁট করা হয়েছে ।
নাগরিক সমাজের অভিমত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সরকারিভাবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিলেও কেন দায়সারাভাবে দিবসটি পালন করা হয়েছে তা খতিয়ে দেখা উচিত।
এ প্রতিবেদক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সংগ্রহে অফিসে সরজমিন গেলে কেবল একটি ব্যানার টাঙ্গানো দেখতে পায়। মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত চিত্র প্রদর্শন রত্না পালং ইউনিয়ন পরিষদ ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে হয়েছে কিনা জানতে চাইলে উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারণ প্রতিনিধি মোহাম্মদ সাইফুল্লাহ সন্তোষজনক উত্তর দিতে পারেনি । অপর এক প্রশ্নের জবাবে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন ।
সচেতন নাগরিক সমাজ মনে করেন কাগজে পত্রে জাতীয় মৎস্য সপ্তাহ পালন দেখিয়ে সরকারি বরাদ্দ কৃত অর্থ জায়েছ করেছে।