মোঃ শহিদ উখিয়া ::
উখিয়ার থাইংখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
রবিবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামি হলেন, আব্দুল মালেক (২৭), পিতা- মোঃ সোনা আলী, মাতা কুলসুমা খাতুন, ২। মোহাম্মদ ওসমান গণি (২২), পিতা- মোহাম্মদ আলম, মাতা- জুহুরা বেগম, উভয় সাং- গজুঘোনা, ধামনখালী, থাইংখালী, ইউপি- পালংখালী ৪ নং ওয়ার্ড), থানা- উখিয়া।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি উখিয়ার থাইংখালী বাজার এর পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ২ আসামীকে আটক করে
ন এই মামলায় আরো ৪ জনকে পলাতক আসামী করা হয়, তারা হলেন, মোঃ শাহজাহান (৪৫), পিতা- সিরাজুল ইসলাম, সাং- রহমতের বিল, রবিউল শামীম বাবুশ্যা (২২), পিতা- আব্দুস সালাম, সাং- দামনখালী, কামাল উদ্দিন (৩২), পিতা- কলিমুল্লাহ, সাং- রহমতের বিল, মোহসেন আলী (২৪), পিতা নুরুল ইসলাম, সাং- দামনখালী, সর্ব ইউপি পালংখালী, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার কৌশলে পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা দুটি বস্তা তল্লাশী করে সর্বমোট তিন লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।