এইচ কে রফিক::

কক্সবাজারের উখিয়ায় সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরো ২জনের অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০ টা ৪৫ এর দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ রবার গার্ডেন প্রকল্প সংলগ্ন ঢালুতে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই মর্মান্তিক দূর্ঘটনার ডাম্পারের ঘাতক চালক হল বালুখালীর মাহমুদল হকের ছেলে আজিজ।
বালুখালী ২ং ওয়ার্ড বানুবাপের খিলের বাশিন্দা ঘাতক চালক আজিজ গাড়ি চালানো শিখতেছিল বলে জানা যায়। অবৈধ গাড়ি ও বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রাণ গেল ৪জনের এবং আশংকাজনক আরো ২জন।
নিহতদের মধ্যে একজন সনাতন শর্মা হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।
নিহত অন্য ৪ জনের মধ্যে রয়েছেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান ও রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম। হতাহতদের সবাই সিনজি'র যাত্রী ও চালক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, ” দূর্ঘটনায় পতিত সিএনজি ( কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো।মুলত মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।