স্টাফ রিপোর্টার, উখিয়া ::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজুরকুল গ্রামের উত্তম বড়ুয়া (৪৫) নামক এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পরিবারের দাবী তাকে হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে।
নিহতের ছোট ভাই প্রদীপ বড়ুয়া জানান আমার ভাইয়ের মাথায় আঘাতের চিহ্ন ছিল ও পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল।
খবর পেয়ে উখিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন। শুক্রবার দুপুরে ময়না তদন্তে শেষে পারিবারিক শ্মশানে দেহ ক্রিয়া সম্পন্ন করা হয় । নিহত উত্তর বড়ুয়া রাজাপালং ইউনিয়নের রেজুরকুল এলাকার মৃত বিরাজ বড়ুয়ার ছেলে।
এলাকাবাসী জানায় জমিজমা বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রদীপ বড়ুয়া জানান, ঘটনার দিন সকালে বিরোধীয় জায়গা জবর দখল করতে গেলে ভাই প্রদীপ বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে বাঁধা প্রদান করে। ভূমিদস্যূ সন্ত্রাসী বাহিনী তাকে হামলা চালায়। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে লাঠিয়াল বাহিনী পালিয়ে যায় ।
অপরদিকে গ্রামের লোকজন বলাবলি করছে হার্ট স্ট্রোক করে উত্তমের মৃত্যু হয়েছে। এটিকে ভিন্ন খাতে নিয়ে শত্রæতা হাসিলের চেষ্টা করা হচ্ছে ।
পরিবারের অভিযোগ জমির বিরোধের জের ধরে উত্তমকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ বলেছেন ময়নাতদন্তের রিপোর্ট ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে