বার্তা পরিবেশক ::
উখিয়ার সোনারপাড়ায় বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, সোনারপাড়া শাখার ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারেও ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ই মার্চ) ঐতিহ্যবাহী সোনারপাড়া ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় মুফাস্সির পরিষদ, কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, জনাব আলহাজ্ব মাওলানা হাফেজ রাহমত উল্লাহ ও সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল হক আরমানের যৌথ সভাপতিত্বে এবং বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, সোনারপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ রিজভী এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, অত্র সংগঠনের সভাপতি আলহাজ্ব এস,এম, ছৈয়দ আলম (সাবেক চেয়ারম্যান)। শানে বায়তুশ শরফ (স্বরচিত) পেশ করেন, মাওলানা মুহাম্মদ নুরুল কবির জিহাদি সিনিয়র শিক্ষক, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা।
প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মাঃজিঃআঃ), পীর সাহেব, বায়তুশ শরফ, চট্টগ্রাম। আরো আলোচনা পেশ করেন, মাওলানা কাজ্বী শিহাব উদ্দিন চট্টগ্রাম, মাওলানা মুহিব্বুর রহমান চট্টগ্রাম, মাওলানা মাকছুদ উল্লাহ চট্টগ্রাম, মাওলানা মুহাম্মদ হোসাইন আল-আজাদ সাতকানিয়া, মাওলানা ছৈয়দ আহমদ সিনিয়র শিক্ষক আল ফুয়াদ আদর্শ বালিকা দাখিল মাদরাসা রামু, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, হাফেজ কারী সরোয়ার হোসাইন রাসেল চট্রগ্রাম, হাফেজ মাওলানা জালাল আহমদ, সিনিয়র শিক্ষক, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা সোনারপাড়া।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক মাষ্টার সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী, সোনারপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার শফিউল করিম, আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ উখিয়া শাখার সভাপতি জনাব মুহাম্মদ হেলাল উদ্দিন সহ আরো অনেকে ।
স্থানীয় ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা হানিফ হাক্কানী নিদানীয়া, আলহাজ্ব মাওলানা আবু তাহের নিদানীয়া, মাওলানা হোসাইন আহমদ মাদানি সিনিয়র শিক্ষক, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, আলহাজ্ব মাওলানা শামসুল হুদা সিনিয়র শিক্ষক, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, মাওলানা আতিক উল্লাহ সিনিয়র শিক্ষক বায়তুশ শরফ মহিলা দাখিল মাদরাসা, রাজা পালং উখিয়া , হাফেজ সাবের আহমদ সোনারপাড়া। মাওলানা আব্দুল মজিদ বায়তুশ শরফ কমপ্লেক্স কক্সবাজার, মাওলানা ঈসমাঈল সিনিয়র শিক্ষক, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, মাওলানা আব্দুল করিম সোনারপাড়া, মাওলানা মঞ্জুর আহমদ ছোট ইনানী, মাওলানা আব্দুর রশিদ সোনারপাড়া, জিকিরের ইমাম মাওলানা নুরুল হক ভালুকিয়া, নাতে মোস্তফা (ﷺ) পরিবেশন করেন, হাফেজ কামাল আহমদ রিজভী, জামাল আহমদ রেজভী, হাফেজ আজিজুল হাসান, শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আবু সালেহ।
মাহফিলে প্রদান মেহমানের বক্তব্যে আলহাজ্ব আল্লামা শায়খ আব্দুল হাই নদভী (মাঃজিঃআঃ) বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ) এ-র বেলাদত শরীফ ও নবিজি (ﷺ) এ-র উসিলায় মহান আল্লাহর দোয়া কবুল সহ ফিকহ শাস্ত্রে ইমাম নুমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা (রাহঃ) এর অবদান অনস্বীকার্য। এবং শেষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ) দেখানো পথ অনুসরন করতে বলেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় তাওবা, বাইয়াত, মিলাদ-কিয়াম, সালাতু সালাম শেষে মুনাজাত করা হয়।