
কক্সবাজারের উখিয়ায় কর্মহীন টমটম চালকদের প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে চালকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, লকডাউন মেনে চলতে টমটম চালকদের অনুরোধ করেছি। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী চাল, ডাল, চিনি, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আশা করি করোনা সংক্রমণ রোধে সবাই সচেতন হবে।
কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউন বাস্তবায়নে অযথা বের হওয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আটক টমটম চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করি। জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।