
কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বন্ধন টেলিকমের স্বত্বাধিকারী সরওয়ার আলম শাহীনের ছোটভাই।
বৃহস্পতিবার(৪ জুন) অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হন। তার নির্বাচিত হওয়ার খবরে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জাহেদুল ইসলাম বাবু বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দায়িত্ব পালনে তিনি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।