
কক্সবাজারের উখিয়ার উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ পিচ ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ আগস্ট সোমবার বিকাল সোয়া ৪টায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকত মাদক কারবারী আরেফা বেগম (৩৬) উখিয়ার পশ্চিম পালংখালী এলাকার আন্ধার ঘোনার মনির আহামেদ‘র স্ত্রী ।
উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ এর সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টায় উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী আন্ধার ঘোনা সাকিনস্থ জনৈক মনির আহমেদ এর বসতঘরে পুলিশের একটি দল অভিযান চালায়।
এসময় বসত ঘরে তল্লাশী চালিয়ে ৪ হাজার ২০০ পিচ ইয়াবা জব্ধ করা হয়।
তিনি আরও জানান,ইয়াবা উদ্ধারের ঘটনায় আরেফা বেগম‘র বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে।