
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কর্মরত আন্তর্জাতিক সংস্থা “এফএইচটি এ্যাসোসিয়েশন (ফুড ফর দ্য হাংরি)” এর উখিয়া এরিয়া প্রোগ্রাম অফিস কর্তৃক পরিচালিত কমিউনিটি ভলান্টিয়ার কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
আগামী ২২/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্দিষ্ট আবেদনপত্রে জমা দেওয়ার অনুরোধ করা হলো।
২২/০৯/২০২৬ ইং, রোজ মঙ্গলবার
রাজাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং ও পালংখালী।
১. অংশগ্রহণমূলক পদ্ধতির কাজ বাস্তবায়নে এলাকার প্রয়োজনীয় ব্যক্তিদের সংযুক্ত করা।
২. নিয়মিত নির্দিষ্ট সংখ্যক শিশুর পরিবার পরিদর্শন করা এবং নির্দেশিত সেবা প্রদান করা।
৩. বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী নির্বাচন ও বিভিন্ন দল গঠনে সহায়তা করা।
৪. মাঠ পর্যায়ে সংস্থার বিভিন্ন কার্যক্রম আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করা।
৫. বিভিন্ন কার্যক্রমের তথ্য, চিঠি পৌঁছে দেওয়া ও আমন্ত্রণ জানানোর কাজে সহযোগিতা করা।
৬. বিভিন্ন জরিপের কাজে সহযোগিতা করা।
৭. কর্মএলাকার যেকোনো তথ্য সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা করা।
৮. কর্মএলাকায় জনসাধারণের সঙ্গে সংস্থার সুসম্পর্ক স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করা।
৯. সংস্থার স্বার্থে সংশ্লিষ্ট কমিটির পরামর্শ মোতাবেক যেকোনো কাজে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে।
• প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে।
• পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা ২০ থেকে ৫০ বছর।
• প্রার্থীকে অমায়িক এবং সদা কর্মঠ হতে হবে এবং চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
• স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও ভালো যোগাযোগ থাকতে হবে।
• শিশুর অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে ধারণা থাকতে হবে।
• প্যারেন্টিং ও শিশু সুরক্ষা কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
• শিশু, অভিভাবক ও কমিউনিটির মাঝে সেশন পরিচালনায় অভিজ্ঞতা ও পারদর্শী হতে হবে।
• শিশু ও এলাকার জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং সংস্থার শিশু সুরক্ষা ও সুরক্ষা নীতিমালা মেনে চলতে হবে।
• স্বল্প সময়ের নোটিশে কাজে যোগদান করতে হবে।
• নিয়োগপ্রাপ্ত হলে কমিউনিটি ভলান্টিয়ারকে দৈনিক ভিত্তিতে সম্মানী ও যাতায়াত বাবদ ৮০০ টাকা/দিন প্রদান করা হবে।
রাজাপালং কমিউনিটি অফিস
হাজী সোনালীলীর বাড়ি, ভালুকিয়া রোড, কোটবাজার, উখিয়া, কক্সবাজার।
হলদিয়াপালং কমিউনিটি অফিস
গফুর সওদাগরের বাড়ি, সেন্টুপাড়া, রাজামাথা, পশ্চিম মরিচ্যা, হলদিয়াপালং, উখিয়া।
• স্বহস্তে জীবনবৃত্তান্ত (নির্দিষ্ট আবেদনপত্রে)
• ফটোকপি
• শিক্ষাগত যোগ্যতার সনদ
• কাজের অভিজ্ঞতার সনদ
• জাতীয় পরিচয়পত্র (এনআইডি) / জন্ম নিবন্ধন
• নাগরিকত্ব সনদ
• চারিত্রিক সনদ
• ২ কপি পাসপোর্ট সাইজের ছবি