উখিয়া উপজেলার সর্বজন পরিচিত প্রবীণ মুরুব্বী মোঃ ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
মরহুম মোঃ ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ জোহরের নামাজের পর কুতুপালং উত্তর জামে মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
উখিয়া নিউজের শোকবার্তা
উখিয়া উপজেলার সর্বজন পরিচিত প্রবীণ মুরুব্বী মোঃ ইসলামের ইন্তেকালে উখিয়া নিউজ ডটকম পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
মরহুমের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।