উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা গফুর উল্লাহর বড় ছেলে জি এম রহিম উল্লাহ ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়ভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
এলাকাবাসী জানান, জি এম রহিম উল্লাহর এই অর্জন পালংখালী ইউনিয়ন তথা উখিয়া উপজেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যৎ কর্মজীবনে তিনি সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এমন প্রত্যাশা সবার।