শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
উখিয়ায় MSF-এর নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ হাজার টাকা বেতনে ৪ জন নেবে প্রতিষ্ঠানটি
প্রকাশিত - আগস্ট ৭, ২০২৬ ১১:০২ এএম

Médecins Sans Frontières (MSF) – Job Circular
পদের নাম: Community Health Educator
চাকরির ধরন: স্থায়ী (Permanent Contract)
শূন্যপদ: ০৪টি
প্রাথমিক তথ্য
- বয়স: ন্যূনতম ১৮ বছর
- কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
- বেতন: মাসিক ৪৫,০০০ টাকা (গ্রস)
শিক্ষাগত যোগ্যতা
- সমাজবিজ্ঞান (Social Science) বা সমাজতত্ত্ব (Sociology) বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা
- স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম (Health Education/Promotion) অথবা শিক্ষকতায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
ভাষাগত দক্ষতা
- বাংলা ও স্থানীয় ভাষায় দক্ষতা আবশ্যক।
- ইংরেজিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার।
দায়িত্ব ও কর্তব্য
- স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতামূলক সেশন পরিচালনা।
- রোগী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা।
- রোগীদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ।
- প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীকে মেডিকেল টিমের কাছে রেফার করা।
- কমিউনিটি ও মেডিকেল টিমের মধ্যে সমন্বয় রক্ষা।
- স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
- রোগীদের কাউন্সেলিং ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান।
- দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়া।
- হাসপাতালের নিয়ম-কানুন, রোগীর অধিকার ও ফিডব্যাক ব্যবস্থা সম্পর্কে অবহিত করা।
- কমিউনিটি আউটরিচ কার্যক্রমে অংশগ্রহণ।
বেতন ও সুবিধা
- মাসিক গ্রস বেতন ৪৫,০০০ টাকা।
- প্রতি মাসে ২ দিন বার্ষিক ছুটি।
- কর্মী ও নির্ভরশীলদের জন্য স্বাস্থ্য বীমা।
- একটানা ১ বছর চাকরি শেষে উৎসব বোনাস।
- স্থানান্তর সুবিধা নেই।
আবেদনের শেষ তারিখ
১৩ আগস্ট ২০২৬
আবেদনের লিংক
https://shorturl.at/WyAtu
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
- শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
- নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ লেনদেন বা সুপারিশ গ্রহণযোগ্য নয়।
- নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.