
কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর সন্ধ্যায় নিজ এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার পর তাঁর রক্তাক্ত অবস্থার একটি ছবি ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জেলা শ্রমিকদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা শ্রমিকদল। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদ বার্তায় বলা হয়, একজন রাজনৈতিক ও শ্রমিকনেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।